• This is slide 1 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.
  • This is slide 2 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.
  • This is slide 3 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.
  • This is slide 4 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.
  • This is slide 5 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.

Tuesday, December 24, 2019

কবিতাঃ ইতিকথা


ইতিকথা


---কাজী ইলিয়াছ আলী অশ্রু--
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
 নিদয়া পেত্নির নাম লিখে দিলাম-
কালের বুকে,
শশী-মায়া অন্ধকার দিয়েছে ঢেকে,
পথের বাকে-
একাকী নিজের ছায়া দেখে
চমকে উঠি ক্ষণেক্ষণে
ঠিকানাহীন পথে পারি দিয়েছি  জীবনের অনেকটা পথ
আলেয়ার সনে............।।

উপায় নেই আর ফিরে যাওয়ার
বয়সের ভারে; অন্ধকারে-
সামনটাও আর পারি না যেতে
বিষাদ- আচ্ছন্ন মনে ভয় ভয় লাগে,
বৈরি সময় করছি পার -অপার হয়ে
মৃতদের শহরে,...।

কিছু কথা কিছু ব্যথা
সারাক্ষণ মনে জাগে,
সাদা কাপড় গায়ে জড়ালে- কে দিবে দুমুঠো মাটি
আপনা মানুষ ভেবে,
ব্যর্থ জীবনে-
কেউ হয়নি আত্মার স্বজন,
সম্পর্কহীন মায়ার হরষে করেছি কেবল-
প্রেমের কীর্তন.........।

তবু আর করি না বিলাপ
দেইনা কাউকে অভিশাপ
ভ্রান্তির মনস্তাপ থাকুক আমারই
ভালো থাকুক সুখ-পুজারী
শুভকামনা তারই জন্য-
নিঃশেষে ব্যথার দান............।।
------------------------------------
২৯-১০-২০১৯ইং, মিরপুর,ঢাকা,
***************************************************




কবিতাঃ স্বাদহীন জীবন

 স্বাদহীন জীবন

-- কাজী ইলিয়াছ আলী অশ্রু--

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'' যখনই চিত্ত'কে স্থির করে-
একাকিত্তের জগতে নিজেকে সমর্পণ করি,
কেউ না কেউ এসে সব এলোমেলো করে দেয়,
ছন্দহীন জীবনকে আরো বেশি ছন্দহারা করতে-
যেনো অনেক আয়োজন করেই মঞ্চস্থ হয়-
একটা মিথ্যে মায়ার অভিনয়;
অত'পর;-
সবই ধোয়াশা,
চিরচেনা জগতেই ফিরে যাই,
আমার সঙ্গি কেবল আমার দুঃখগুলো,
মায়া দেখানো মানুষগুলোর পদধুলি আর পড়ে না
এই অনাতের পথের'পরে............
স্বাদহীন জীবন যেনো এখন শুধু-
বেঁচে থাকার জন্যই বেচে থাকা ''......।।
============০=================


Monday, December 23, 2019

কবিতাঃ নিভৃত অভিলাষ


(( নিভৃত অভিলাষ ))
  
--- কাজী ইলিয়াছ আলী অশ্রু--
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'' আগামী প্রাতে অন্য প্রাতে-
কুড়াইবো ঘাস ফুল,
ঘাসের গায়ে জড়ানো শিশিরে খেলিবো-
নগ্ন শরীরে দুল,
কুড়াইবো শিশিরে ঝড়া ফুল......!!
হাড় কাপা শিহরণে-
প্রেম ঢালিয়া দিবো সবুজের ঘ্রাণে,
ভুলিবো নিভৃত ব্যথা,
বিহঙ্গীর সুরে উদাসী হইবো
ভুলিবো তর কথা ,''......।।
==========০============





কবিতাঃ যুদ্ধ যুদ্ধ খেলা

📕 (( যুদ্ধ যুদ্ধ খেলা )) 📕

--- শাহতাজ তানজিন----
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
জীবন থমকে থাকার জন্য নয়...
জীবন মানেই যুদ্ধ যুদ্ধ খেলা
যুদ্ধ করেই টিকে থাকতে হয়
যুদ্ধ করেই বেচে থাকতে হয়
যুদ্ধ করেই ভাগ্যের বিপরীতে -
ভাগ্য গড়তে হয়,
লক্ষ রেখে স্থির- সামনে এগোতে হয়
হতাশায় মাঠ  ছেড়ে-
জীবন পালিয়ে যাবার মতো নয়,
প্রাপ্তির খাতা হোক যতো শুন্য-
পরাজয় শেষ কথা নয়,
জীবনের স্বাদ লভিতে সদা-
যুদ্ধ করতে হয়  ''........................।।
-----------------------------------------------
-------- ২৩,১২,২০১৯ ইং
==============================

Sunday, December 22, 2019

কবিতাঃ আত্মবিশ্বাস

📕 (( আত্মবিশ্বাস )) 📕
---- শাহতাজ তানজিন----
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'' পাখি কখনো ডাল ভেঙ্গে পড়ে যাবার-
ভয় করে না,
সংশয়হীন জীবন তার,
বিশ্বাস তার দৃঢ়,
ভরসা তার ডালের উপর নয়,
বিশ্বাস তার নিজের দুটি ডানার উপর,
জীবন চলার পথে নিজের প্রতি বিশ্বাস আর প্রত্যয়
জীবনে সাফল্য এনে দেয়,
অন্য উপর ভরসা-
জীবনে শুধু ধ্বংস ডেকে আনে ''......
---------------------------------------------------
------------------ ২২,১২,২০১৯ ইং
==============================



কবিতাঃ মা

❤️❤️ (( মা )) ❤️❤️❤️

কাজী ইলিয়াছ আলী অশ্রু

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'' একটাই মানুষ - জন্ম থেকে চেনা,
একটা সম্পর্ক - জন্ম-জন্মান্তরের,
একটা নাম- সবচেয়ে প্রিয়,
একটা ডাক - সবচেয়ে মধুর,
একটা হাসি- সবচেয়ে সুন্দর,
একটা স্পর্শ - চির-মমতার,
একটা ছায়া - সবচেয়ে শান্তির,
একটা মুখ- সবচেয়ে আপন,
কোনোদিন ভুলা যায় না, ভুলে যাওয়া অসম্ভব।
সে কেবলই ''মা ,''.........।

****************************************