• This is slide 1 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.
  • This is slide 2 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.
  • This is slide 3 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.
  • This is slide 4 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.
  • This is slide 5 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.
Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Sunday, January 5, 2020

কনিতাঃ শেষ পত্র


📕📗((( শেষ পত্র,))) 📗📕
---- কাজী ইলিয়াছ আলী অশ্রু ---
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
''এই যে শুনছেন! এই মিষ্টার শুনছেন!
আমাকে একটা ফুল ছিঁড়ে দিবেন!
প্লিজ! দিননা একটা ফুল ছিড়ে,
এমনি মায়াভরা সুরে বললো সে,
কইলাম;গাছে গায়ে ব্যথা লাগবে,
আর গাছের ফুল গাছেই সুন্দর,
আমি পারবো না ছিঁড়ে দিতে।
মুহূর্তেই বারো বছেরের বাড়ন্ত কিশোরীর মায়াধরা মুখটা
ফ্যাঁকাসে হয়ে উঠলো। সে আবার বললো-
খুব মিনতি করে-প্লিজ একটা ফুল দিননা !
মনের ভিতর মায়া ধরে গেলো,
খুব কষ্ট করে একটা ফুল ছিঁড়ে দিতেই-
একঝলক হাসি ফুঠে উঠলো তার মুখে,
এতো সুন্দর হাসি আর কোনোদিন দেখিনি এই পৃথিবীর বুকে,
সেই হাসিতে হাসছিলো গোটা পৃথিবী যেনো তার সাথে,
আমি মুগ্ধমনে দেখছিলাম নয়ন ভরে।
অনেক ধন্যবাদ আপনাকে, আসি তবে-
কইলো সে মিষ্টি হেসে,
কইলাম; আরো কিছুক্ষণ থাকনা আমার পাশে!
একটু আরো হাসো না- দেখি নয়ন ভরে।
করমর্দনের উদ্দেশ্যে হাত বাড়িয়ে- বললো মৃদু হেসে-
আজ থেকে আমার বন্ধু হয়ে থাকবেন সারাটা জীবন জুড়ে,
সেই প্রথম দেখা, প্রথম কথা, কখনো কি আর তুমার মনে পড়ে......।

শেষ বিদায়ের আগে শেষ পত্রখানী লিখছি তুমার নামে,
আবেগী চোখের জল গড়িয়ে গড়িয়ে পড়ছে,
খুব ইচ্ছে ছিলো সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করি-
কতোটা সুখী হয়েছো,খুব ইচ্ছে ছিলো শেষবার তুমার মুখখানী দেখি-
নয়ন ভরে।
কিন্তু তা আর হলো না।
পুতুল খেলা শেষে - খেলনা ছুঁড়ে ফেলে দিলে'ত আর খেলা হয় না,
প্রয়োজনটা ফুরিয়ে গিয়েছিলো, তাই-
হাতের পুতুলের মতো করে আমাকে ছুঁড়ে ফেললে-
অবহেলায়- ঘৃণায়।
মাঝে মাঝে ভেবে খুব হাসি পায়-
আমার জন্য বিষ খেয়ে মরতে চাওয়া সেই তুমিই
আজকের তুমি।
এখন আর আমার নামটাও শুনতে চাও না,
আজও জানা হলো না- কি ছিলো আমার অপরাধ।
তবু, কৈফত চাইনি, নালিশ করিনি, অভিশাপও দেইনি,
তুমি সুখে থাকলেই- আমি খুশি।
জানি না তুমি কেমন আছো?
জানি না- আমার শেষ পত্রখানী-
তুমার হাতে পৌঁছাবে কি না?
হয়তো কোনোদিন আর ফিরবো না তুমার স্মৃতির শহরে
যেখানে রাস্তায় রাস্তায় তুমার গায়ের গন্ধ পাওয়া যায় বাতাসে।
কপি হাউস কিবা রেস্টুরেন্ট,বকুলতলা কিবা রমানার বটতলার
স্মৃতিগুলো যেখানে জীবন্ত হয়, কথা কয়,
বর্তমানকে নিয়ে যায় সতের বছর পিছনে,
সেই আমিকে ফিরে পাই,
জীবনের প্রথম ভালোলাগা, প্রথম মুগ্ধতা
জীবন্ত হয়ে চোখের সামনে ভেসে উঠে,
দুটি নদী যেমন মোহনায় মিশে এক হয়ে যায়,
দুজনে ছিলাম তাই,
দুটি মানুষের একটি প্রাণ,
একজন অন্যজনের ছায়া।
অথচ;
আজকে আমি পৃথিবীর নিঃসঙ্গদের একজন।
তুমার আর আমার মাঝে ব্যবদান এখন আকাশ-পাতাল।
আমার বসতি এখন তুমার দৃষ্টিসীমা থেকে অনেক দূরে,
আর ফিরবো না তুমার স্মৃতির শহরে ।
জীবনের এই শেষ পত্রে নিবেদন রেখে গেলাম-
যদি শুনতে পাও,
মহানিদ্রায় আমি হেলে পড়েছি মৃত্যুর কোলে,
একান্তে দুফোটা চোখের জল ঢেলে দিও-
শুধু আমার কথা ভেবে ''......।।
==============================================
🔻 (( শেষ পত্র,))
🖋🖋 কেমিয়া অশ্রু, ১৬-০৯-২০১৯ইং,
-----------------------------------------------------------------------------

Wednesday, January 1, 2020

কবিতা" ফেরারী স্বপ্ন

ফেরারী স্বপ্ন

রুহানা আক্তার হেপী
--------------------------------------
''মাঝে মাঝে খুব বেশি মনে হয়-
সত্যি কেউ কারো নয়,
সময়ের প্রয়োজনে জীবনে কেউ একজন আসে -
মায়া বাড়াতে,
আবার সময়ের প্রয়োজনে জীবন থেকে হারিয়ে যায়...
বাস্তব আসলেই অনেক বেশি ভয়ংকর,
আর আবেগ খুব খারাপ ………… .
পৃথিবীর কারো আপন হওয়াটা হয়তো অনেক সহজ,
কিন্ত'-
কাউকে আপন করে পাওয়াটা খুব কঠিন...।।
      

       যে খুশি করার জন্য মায়াধরা-
       হাসি হাসতে জানে না,
       যার মনটা পাথরের মতো শক্ত,
        জীবনে তাকেই ভালোবাসো...!
        কারণ;- সেই পাথড়ে যদি-
        একবার ফুল ফোটাতে পারো,
        তবে সেই ফুল শুধু
        তোমাকেই সুভাস  দিবে,
        আর কাউকে নয়......।।

আপনার খোঁজে আপন ছেড়ে
যে যায় ফিরে,
মিছে মায়ায় অশ্রু ঝরাই
আপন আপন করে,
বহুদ্বার চেনা যার- সে একঘরে রয় না স্থির
ফেরারী স্বপনের তরে- আর হবো না অধীর......।।

------------------০০০০----------------------





Sunday, December 29, 2019

কবিতাঃ ফেরারী-২

ফেরারী-২


--কাজী ইলিয়াছ আলী অশ্রু--


'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
( ১ )
গোটা পৃথিবী যখন একটা নাট্যমঞ্চ,
জীবনটা নাটক- কেনো নয়...???
কখনো প্রয়োজনে চাদরে মুখ লুকাই,
কখনো আয়নার সামনে দাঁড়িয়ে-
নিজের প্রতিচ্ছবি দেখে -
একা একা হেসে উঠি দুঃখভরা মনে.....।

(২)
 একটা নষ্ট লালসায় মত্ত হয়ে-
নিজেই ভোগান্তিকে নিজের জন্য এসেছি ডেকে,
স্বপ্ন ভেবে যা ছুঁয়ার নেশায়-
বোধহারা হয়ে ছুটেছি তার পিছু,
আসলে তা ছিল আমাবস্যার রাতে দেখা-
কবলই একটা দুঃস্বপ্ন !!
আর যখন বোধ ফিরে এলো;-
দেখি- অনাতের শুন্য ঘরে -
হাহাকার-বিলাপ,
কেউ নেই আর খোঁজ নেওয়ার,
কিছু নেই আর আঁকড়ে ধরার,
বেঁচে থাকছি এখন যেনো-
জন-মানবহীন সাহারার বুকে...।।

(৩)
পৃথিবীর সবচেয়ে ব্যর্থ মানুষদের মধ্যে-
এখন আমিও একজন,
জীবনে সফলতার কোনো গল্প নেই।
বাস্তব-তো এটাই যে----
পদে পদে পাওয়া ধিক্কারগুলোকে-
না চাইলেও নীরবে মেনে নিতে হয়,
ক্ষুদ্ধ অন্ধকার এখন জীবটা ঘিরে রেখেছে......।।


(৪)
 চাঁদের আলোয় রাতের অন্ধকার কিছুটা দূর হয় বটে,
কিন্তু-
আমাবস্যায়-তো চাঁদ থাকে না, এমনকি-
ক্ষুদ্ধ অন্ধকারে নিজের ছায়াও ছেড়ে যায়,
ভোগান্তিটা কেবল নিজের একাই,
বলি তাই- আর মায়া দেখাইয় না,
ভবঘুর সদা- ঘরহীন ঘরে বসত করে,
এদের সংসার নেই, মায়া নেই, ঠিকানা নেই,
ভালোবাসার মানুষও নেই,
আর যা আছে -তার ভাগী কেউ হয় না......

=========================================================


Thursday, December 26, 2019

কবিতাঃ প্রত্যাবর্তন-২

প্রত্যাবর্তন - ২

--- কাজী ইলিয়াছ আলী অশ্রু ----
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'' অনেক সময়ই ক্ষণিকের রঙ্গতামাশায়-
ভুলে যাই আত্মপরিচয়,
ক্ষানিকটা উন্মাদের ন্যায়-
আকাশ ছুঁয়ার অবাস্তব কল্পনার মতো
স্বপ্নকে ছুঁয়ে দেখার নেশায়
ছুটে চলি স্বপ্নের পিছু,পিছু,
ভুলে যাই- দুরের আকাশের চেয়েও দূরে স্বপ্ন ঘুরে বেড়ায়,
সাত জন্মের তপস্যায়ও- আমার সাধ্যের সীমা-
এতো প্রসারিত হওয়া সম্ভব নয়,
ভুলে যাই- আমি শুধুই একজন ভবঘুরে,
ভুলে যাই ভবঘুরদের স্বপ্ন দেখতে নেই,
মনের মাঝে মায়া থাকতে নেই
প্রশ্রয়ের আশ্রয় খুঁজতে নেই
আর-
কারো অপেক্ষায়-ও থাকতে নেই,
তবু-
যা ভাবনা নয়- কেন তা-ই আসে মনে!
কেন এতো মায়া তর জন্য
কেন মনটা এতো পুড়ে
তবে কি নিয়মের বাঁধ ভেঙ্গে-
আমিও বিরহে পুড়ছি তর প্রেমে...............???

জানি, ভালোবাসা আমার জন্য নয়,
তরও ছিলো কিছু প্রনয়ের অভিনয়
তাই ছেড়ে গেলাম-নিজের ছায়া
ভুলে গেলাম-   ভুলে গড়া মায়া
ছায়াহীন মায়াহীন এই আমি শুধু আজ
আঁধারের মানিক............।।
-----------------------------------------------------