• This is slide 1 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.
  • This is slide 2 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.
  • This is slide 3 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.
  • This is slide 4 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.
  • This is slide 5 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.
Showing posts with label স্তবক. Show all posts
Showing posts with label স্তবক. Show all posts

Monday, January 13, 2020

ছেড়াপত্র

📕📗(( ছেড়াপত্র / কাজী ইলিয়াছ আলী অশ্রু ))📗📕
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
অতি দারিদ্র এক বাবা অসুস্থ হয়ে তার বন্ধুকে খবর দিলেন,
শারীরিক যাতনা আর মনের বেদনায় বাবা যে খুব উদ্বিগ্ন,
তার সাত বছরের কন্যা যে অনাথ, অসহায়,
অস্বস্তিকর দুর্ভাবনাগুলো জল অবিশ্রান্ত জল গড়িয়ে দেয়।
ব্যতিত চিত্তে বন্ধুকে জোর হাতে মিনতি করে বললেন বাবা -
দ্বারপ্রান্তে আমার যাবার বেলা, একটু সস্তি পেতে চাই,
তুমি আমার মেয়েটাকে তুমার বাড়ী নিয়ে যাও,
আর কয়েকদিন পর কোনো এতিমখানায় দিয়ে এসো,
আর যা হোক মেয়েটা-তো দুমোঠো ভাত খেয়ে বাচতে পারবে,
মেয়েটা কান্নাকাটি করলে বলবে -- তুমার বাবা আরেকটা বিয়ে করে নতুন বউকে নিয়ে দুরদেশে চলে গেছে।
এখন থেকে তুমাকে- এখানেই থাকতে হবে…!
জানি ওর খুব কষ্ট হবে, বাবা বাবা করে চিৎকার করবে,
আপন বলতে কেউ থাকবে না সংসারে,
তবু কিছুদিন পর সব সহ্য হয়ে যাবে.........।
নিরুপায় হয়ে এসব বলছি তুমাকে-
কিন্তু কলিজাটা আমার ফেটে যাচ্ছে,
এইটুকু উপকার তুমি করো বন্ধু।

আর আমি মরার পর আমার লাশটা টানতে টানতে নদীর ধারে নিয়ে- নিয়ে ফেলে দিও। আমার মেয়েটা যেনো কখনো জানতে না পারে- তার বাবা মারা গেছে। জানি তুমার জিজ্ঞাসা থাকে-
মেয়েটা কেনো জানবে না তার বাবার কথা, কেনো মৃত বাবার কবর দেখতে পারবে না? বলছি এই জন্য যে - আমার মেয়েটার-
দুনিয়াতে আমি ছাড়া কেউ নাই, বাবা হারানোর শোক-
মেয়ে আমার তাড়াতাড়ি ভুলতে পারবে না, খণেক্ষণে কবরে পাশে এসে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিবে, আমি ঐ কবরে থেকেও -
শান্তি পাবো না, তার নিদারুণ কষ্টের কান্না শুনে আমার কবরের মাটি ভেঙ্গে পড়বে, তাই আমাকে এখানে কবর দিয়ো না বন্ধু।
বরং মেয়ে যখন জানবে তার বাবা তাকে ফেলে- নতুন স্ত্রীর সাথে সুখে সংসার করছে ,তখন সে কষ্ট পাবে, এবং সেটা আবার খুব তাড়াতাড়ি কাঠিয়ে উঠবে, বাবাকে ঘৃণা করতে করতে বাবার দুঃখ চিরতরে ভুলে যাবে । আমি এমন এক হতভাগা বাবা যে- আমার
মাসুম বাচ্ছার জন্য কিছুই রেখে যেতে পারিনি।

আমার মেয়ের জন্য জোর হাত করে তোমার প্রতি এই মিনতি।
===============================================

Sunday, January 12, 2020

কবিতাঃ বিনয় মিনতি

📕📗 (((((( বিনয় মিনতি ))))))📗📕
----- কাজী ইলিয়াছ আলী অশ্রু -------
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
তপ্ত রোদের উত্তপ্ত বালুচরের-
না মিটে জলের তৃষা,
না হয় অঙ্গ কর্দম আচ্ছন্ন
নামুক যতই বর্ষা ।
না হয়  বুকে শস্যের ফলন-
না জন্মে তরু-লতা,
মানব-দানব না গড়ে বসতি-
না হয় শেষ চির-রুক্ষতা।

তবু কিছু জন্তু-জানোয়ার-
পোকা-মাকর খুঁজে পায় ঠাই তার বুকে,
মানব কল্যাণ সাধিত হয়-
উন্মোক্ত-দ্বার সৃষ্টি- সুখে।
আকর্ষিক বৃষ্টিপাতের প্রবল জলধারায়-
নুড়ি, কাঁকর, বালি বয়ে নিয়ে যায়,
নতুন বৈচিত্র্য ভুমি করে সৃজন
সূর্যালোকে কর্দমধারার শুষ্কতায় ।
সেখানে ফের হয় বসতি,
হয় তরুলতা শস্য ফলন,
ধরায় সবই কল্যাণকর-
যা কিছু হয়েছে সৃজন ।

ভুলেও তাই করো না অবজ্ঞা
সৃষ্টির প্রতি----,
মানবের কাছে করে গেলাম
এই বিনয় মিনতি.....................।।
-----------------০০০----------------
------------(((( ১২,০১,২০২০ ইং ))))

Wednesday, January 8, 2020

কবিতাঃ📕📗 ভালো থাকুক স্বার্থপর

📕📗 (( ভালো থাকুক স্বার্থপর ))📗📕
--------- রুহানা আক্তার হেপী ----------
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
আবেগের কাছে আমি খুব সংযমী-
বিবেকের কাছে দায়বদ্ধ,
বাস্তবের কাছে আমি সপ্নহীন, অসহায়,
জীবনের কাছে আমি এক পরাজিত,
আর নিজের কাছে নিজে একজন নিঃস্ব মানুষ...।
কিছু-তো পাইনি জীবনে- শুধু হারিয়েছি ,
শেষ সম্ভল চোখের জলটুকুও আর ঝরে না,
চিৎকার করে বুকফাটা আর্তনাদে এখন আর-
কাঁদতেও পারি না...
তবু বেঁচে আছি,
হয়তো আর স্বপ্ন দেখি না,
তবু বিশ্বাস অটুট আছে, কেবল-
বিশ্বাসী মানুষ খুঁজি না,
মনের মাঝে বহু ব্যথায় চাপা পড়া-
মায়াটা-ও অবিকল আগের মতোই আছে,
মায়াবী মানুষটাকে আর মনে পুষি না,
নষ্টনীড়ে পড়ে থাকা -কষ্টে লালিত সত্ত্বা-
আজও পবিত্রই আছে,
তবু- অবহেলার কাছে নিজেকে-
বিলিয়ে দিতে চাই না,
কষ্টের নীড়ে কষ্ট নিয়েই বেঁচে থাকবো,
তবু ভালো থাকুক স্বার্থপর............।
---------------------০০০----------------------

কবিতাঃআমার ভালোবাসার পেত্নি

📕📗(( আমার ভালোবাসার পেত্নি )) 📗📕
--------- কাজী ইলিয়াছ আলী অশ্রু -----------
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
''জানি না কেমন আছো, কোথায় আছো,
জানি না- আমার লেখাগুলো তুমার চোখে পড়বে কি’না,
হয়তো পড়বে না, হয়তো পড়তেও পারে,
আজ তুমার উপস্থিতি এখানে নেই, হয়তো আবার-
এখানেই আছো - ছদ্মবেশে আমার আশেপাশে,
এখানে থাকো আর নাই’বা থাকো,
আছো তুমি অবিকল আগের মতই আমার অন্তরে অন্তঃস্থলের
সবচেয়ে স্পর্শকাতর লুকানো জায়গাটিতে,
এখনো তুমায় ভালোবাসি, ভালোবাসবো,
তুমার জন্য এই ভালোবাসা ফুরিয়ে যাবার নয়,
যতই দিন যায়- ভালোবাসা তত গভীর হয়, তবু আরো বেশি ভালোবাসতে ইচ্ছে হয়,
এই ভালোবাসা বুকে নিয়েই- একদিন চলে যাবো- না ফেরার দেশে...,
তবু-
ফিরে পেতে চাই না তোমাকে আর কোনোদিন,
চাইনা তোমার সান্নিধ্য কিবা নরম হাতের শিহরিত স্পর্শ,
মায়াধরা মুখের দিকে তাকিয়ে সুখের অশ্রু ঢেলে দিতে-
চাই না আর কোনোদিন,
কেনো - জানো,
প্রস্তর খন্ড একবার ভেঙ্গে গেলে- যতই জোড়া দেওয়া হোউক,
বারবার ভেঙ্গে পড়া স্বভাবে পরিণত হয়,
হৃদয় ভেঙ্গেছো কারণ ছাড়া অকারণে,
ভাঙ্গা হৃদয় কেমন করে দিবো জোড়া,সেই সাধ্য আমার নেই,
হয়তো- আমায় অক্ষম ভেবে- বিশ্বাসের বলিদান করেছে
সুখের খুজে,
আমিও তাই-
তুমায় সুখী দেখতে চাই – এই বাসনাই কেবল মনে,
ভালো থেকো -আমার ভালোবাসার পেত্নি..................
 ------------------------------০০০------------------------------------

💔💔💔(( কেমিয়া অশ্রু, ))
০৫,০৯,২০১৯ ইং, মিরপুর।
---------------------------------০০০------------------------------------