• This is slide 1 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.
  • This is slide 2 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.
  • This is slide 3 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.
  • This is slide 4 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.
  • This is slide 5 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.

Monday, January 13, 2020

বিতাঃ সুখের সারথি

📕📗(((((( সুখের সারথি )))))📗📕
------ কাজী ইলিয়াছ আলী অশ্রু -------
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'' তুমি যে সুন্দর!
  সেটা তুমি বললে-তো হবে না,
  সেটা বলবো আমি -
  মুগ্ধ হয়ে ।

  তুমি যে মায়াময়ী,
  সেটা তুমি বললে-তো হবে না,
সেটা বলবো আমি-
  তোমার প্রেমে মত্ত হয়ে।

তুমি যুবকের উন্মাদ করা স্বপ্নময়ী,
সেটাও তুমি বললে হবে না,
সেটা বলবো কেবল আমি-
শুধু ভালোবেসে।

আর কোনো যুবকের চোখে চোখ রাখতে,
সেটাও হবে না,
তোমার চোখে চোখ রেখে স্বপ্নের পৃথিবী সাঝাবো-
কেবল আমি।

আমি ভালোবাসবো,
তুমি প্রেমী হবে,
আমি বুকের মাঝে আগলে রাখবো-
তুমি সুখের সারথি হবে।

আর তুমি আমি এক হয়ে-
স্বর্গ- সুখে একাকার করবো পৃথিবী''.........।।
===========০০০===========
(((( ১৩,০১,২০২০ ইং )))))
------------------------------------------------

ছেড়াপত্র

📕📗(( ছেড়াপত্র / কাজী ইলিয়াছ আলী অশ্রু ))📗📕
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
অতি দারিদ্র এক বাবা অসুস্থ হয়ে তার বন্ধুকে খবর দিলেন,
শারীরিক যাতনা আর মনের বেদনায় বাবা যে খুব উদ্বিগ্ন,
তার সাত বছরের কন্যা যে অনাথ, অসহায়,
অস্বস্তিকর দুর্ভাবনাগুলো জল অবিশ্রান্ত জল গড়িয়ে দেয়।
ব্যতিত চিত্তে বন্ধুকে জোর হাতে মিনতি করে বললেন বাবা -
দ্বারপ্রান্তে আমার যাবার বেলা, একটু সস্তি পেতে চাই,
তুমি আমার মেয়েটাকে তুমার বাড়ী নিয়ে যাও,
আর কয়েকদিন পর কোনো এতিমখানায় দিয়ে এসো,
আর যা হোক মেয়েটা-তো দুমোঠো ভাত খেয়ে বাচতে পারবে,
মেয়েটা কান্নাকাটি করলে বলবে -- তুমার বাবা আরেকটা বিয়ে করে নতুন বউকে নিয়ে দুরদেশে চলে গেছে।
এখন থেকে তুমাকে- এখানেই থাকতে হবে…!
জানি ওর খুব কষ্ট হবে, বাবা বাবা করে চিৎকার করবে,
আপন বলতে কেউ থাকবে না সংসারে,
তবু কিছুদিন পর সব সহ্য হয়ে যাবে.........।
নিরুপায় হয়ে এসব বলছি তুমাকে-
কিন্তু কলিজাটা আমার ফেটে যাচ্ছে,
এইটুকু উপকার তুমি করো বন্ধু।

আর আমি মরার পর আমার লাশটা টানতে টানতে নদীর ধারে নিয়ে- নিয়ে ফেলে দিও। আমার মেয়েটা যেনো কখনো জানতে না পারে- তার বাবা মারা গেছে। জানি তুমার জিজ্ঞাসা থাকে-
মেয়েটা কেনো জানবে না তার বাবার কথা, কেনো মৃত বাবার কবর দেখতে পারবে না? বলছি এই জন্য যে - আমার মেয়েটার-
দুনিয়াতে আমি ছাড়া কেউ নাই, বাবা হারানোর শোক-
মেয়ে আমার তাড়াতাড়ি ভুলতে পারবে না, খণেক্ষণে কবরে পাশে এসে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিবে, আমি ঐ কবরে থেকেও -
শান্তি পাবো না, তার নিদারুণ কষ্টের কান্না শুনে আমার কবরের মাটি ভেঙ্গে পড়বে, তাই আমাকে এখানে কবর দিয়ো না বন্ধু।
বরং মেয়ে যখন জানবে তার বাবা তাকে ফেলে- নতুন স্ত্রীর সাথে সুখে সংসার করছে ,তখন সে কষ্ট পাবে, এবং সেটা আবার খুব তাড়াতাড়ি কাঠিয়ে উঠবে, বাবাকে ঘৃণা করতে করতে বাবার দুঃখ চিরতরে ভুলে যাবে । আমি এমন এক হতভাগা বাবা যে- আমার
মাসুম বাচ্ছার জন্য কিছুই রেখে যেতে পারিনি।

আমার মেয়ের জন্য জোর হাত করে তোমার প্রতি এই মিনতি।
===============================================

Sunday, January 12, 2020

কবিতাঃ তর সুখের জন্য বলিদান


📕
📗((((( তর সুখের জন্য বলিদান )))))📗📕
---------- কাজী ইলিয়াছ আলী অশ্রু ----------
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'উপহাস করিনি, জানতেও  চাইনি,
তবু জিজ্ঞাসা থাকে,
মানুষ রুপি মাটির প্রতিমায় কি - মানুষের প্রাণ থাকে ?
ভালোবাসা নাই যে মনে-
বিচ্ছেদ-অনলে সে মন পুড়ে কেমন করে?
যে চোখে স্বপ্ন নেই- সে চোখ কাঁদে কেমন করে ?
আমায় ফিরিয়ে দিয়ে- তুই কেন ঘুমরে কাঁদিস নীরবে......?
জানি- উত্তর ফিরে আসবে না,
অনুক্ত কথাগুলো-
হয়তো চাপা পড়েই থাকবে ভাবলেশহীন কথার ভিড়ে,
হয়তো- কোনোদিন আর বলতে পারবি না ফিরে এসো,
ফিরে এসো হে- অভিমানী, ফিরে এসো হে- পুরাঙ্গনার প্রাণপতিম,
ফিরে এসো ক্ষমা করে......।
আর আমিও হয়তো আর কোনোদিন আর ফিরে যাবো না-
ছেড়ে আসা সেই চেনা দ্বারে ।

পৃথিবীতে সমস্ত কামনা যখন বিলাসীতায় পরিপূর্ণ ;
নষ্ট দেহের আত্মা তখন ঘুমরে কাঁদে ,
অনেক শ্রমে যা পেয়েছি - তাই এখন ভাগ্য বলে মানি,
জীবন ফাঁদে পড়েছে, স্থির চিত্তে নিজেকে তৈরি করেছি -
সত্যকে আলিঙ্গন করবো ।
যদিও কিছু স্বীয় ব্যর্থতার দায় - অস্বীকার করার মতো নয়,
যদিও কিছু আত্মভুলের অন্তরদাহ সারাটা জীবন আমাকে পুড়াবে,
যদিও তকে বুঝাতে পারলাম না- কতটা ভালোবাসি,
আর আমার এই ভালোবাসায় কোনো খাত নেই,
নেই কোনো লালসা চরিতার্থ করার মোহ,
কেবল ভালোবাসার নেশায় ভালোবাসি,
ভালোবাসি মনের মায়ায়।

হয়ত প্রেমিক হলে-মুখোমুখি দাঁড়িয়ে বলে দিতাম,
কবি হলে- লিখনি দ্বারা বুঝিয়ে দিতাম,
শিল্পি হলে সুরে সুরে ব্যক্ত করতাম,
তর শূন্যতায় বুকটায় ব্যথা জাগে;
খুব সাধারণ হওয়ায় -সেই সাহস আজও হয়ে উঠেনি,
মুখোমুখি দাঁড়িয়ে- চোখের উপর চোখ রেখে-
হাতটা ধরে বলি- আমায় ফেলে কোথায় যাবি,
কে আর আমার মতো এমন যে তকে এতো ভালোবাসবে,
তর ভুলেই তুই অভিমানী হলে-
- আমার মতো কে আর এমন বিনয়ে তর রাগ ভাঙ্গাবে,
বারবার আঘাত করে এই হৃদয়টা বিদীর্ণ করার পরও-
কে আর তর কাছেই ছুটে আসবে.........???
আমি পারিনি, তুইও পারিসনি,
কেউ কাউকে বুঝতে পারিনি,
অবশেষে- তুই চলেই গেলি;
আমি কেবল একজন দর্শক হয়ে - চেয়ে চেয়ে দেখলাম!
পথ রুখে দাড়াইনি - তর চোখে অশ্রু ঝড়বে বলে,
ফিরে আসার মিনতি করিনি- তুই অন্যখানে সুখ খুঁজিস বলে,
এখন সত্যিই সুখী হয়েছিস কিনা জানি না,
কোনোদিন যেনো তর চখে অশ্রু না ঝরে,
দুঃখে আছিস- এমন কথা যেনো আমার কানে না আসে,
তর সুখের জন্য নিজেকে বলিদান করেছি- তকে দুঃখী দেখতে নয়।
ভালো থাকিস ভালোবাসার পেত্নি.....।
=======================০০০০========================

কবিতাঃ বিনয় মিনতি

📕📗 (((((( বিনয় মিনতি ))))))📗📕
----- কাজী ইলিয়াছ আলী অশ্রু -------
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
তপ্ত রোদের উত্তপ্ত বালুচরের-
না মিটে জলের তৃষা,
না হয় অঙ্গ কর্দম আচ্ছন্ন
নামুক যতই বর্ষা ।
না হয়  বুকে শস্যের ফলন-
না জন্মে তরু-লতা,
মানব-দানব না গড়ে বসতি-
না হয় শেষ চির-রুক্ষতা।

তবু কিছু জন্তু-জানোয়ার-
পোকা-মাকর খুঁজে পায় ঠাই তার বুকে,
মানব কল্যাণ সাধিত হয়-
উন্মোক্ত-দ্বার সৃষ্টি- সুখে।
আকর্ষিক বৃষ্টিপাতের প্রবল জলধারায়-
নুড়ি, কাঁকর, বালি বয়ে নিয়ে যায়,
নতুন বৈচিত্র্য ভুমি করে সৃজন
সূর্যালোকে কর্দমধারার শুষ্কতায় ।
সেখানে ফের হয় বসতি,
হয় তরুলতা শস্য ফলন,
ধরায় সবই কল্যাণকর-
যা কিছু হয়েছে সৃজন ।

ভুলেও তাই করো না অবজ্ঞা
সৃষ্টির প্রতি----,
মানবের কাছে করে গেলাম
এই বিনয় মিনতি.....................।।
-----------------০০০----------------
------------(((( ১২,০১,২০২০ ইং ))))